Jagonews24
জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হতে পারে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাবই থাকতে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আরও পড়ুন বাড়ছে সিগারেটের দাম জানা গেছে, বাজেটে এবার প্রথমবারের মতো নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর নিম্নবর্ণিত হারে সর্বোচ্চ খুচরামূল্য ও সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হতে পারে। নিকোটিন পাউচের ৫০০ টাকায় (প্রতি ১০ গ্রাম) ৪০ শতাংশ ও হিটেড টোব্যাকোয় ২১০ টাকায় (প্রতি ১০ শলাকা) ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব থাকতে পারে। আরও পড়ুন বাড়ছে না বিড়ির দাম একই সঙ্গে অবৈধ তামাকপণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্যে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার জন্য নতুন কোড সৃজনপূর্বক ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হতে পারে। ইএইচটি/বিএ
Go to News Site
Bangla Tribune
Prothom Alo
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24