Collector
Giriş Yap
কাপ্তাই হ্রদে পানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ধস | Collector
কাপ্তাই হ্রদে পানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ধস

কাপ্তাই হ্রদে পানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ধস

তীব্র গরম ও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। পানি স্বল্পতার কারণে জলবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ছিল ৭৮ দশমিক ০৮ মিন সি লেভেল (এমএসএল)। বর্তমানে হ্রদের পানি নেমে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৯৯ এমএসএলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬৮ এমএসএলকে বিপজ্জনক সীমা হিসেবে ধরা হয়। পানির স্তর ৬৮ এমএসএলে নেমে গেলে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। হ্রদে পানির স্তর কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, হ্রদনির্ভর মানুষের দুর্ভোগও বাড়ছে। বিশেষ করে জেলার বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হ্রদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের চলাচলে ভোগান্তি বাড়ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত দুই মাস ধরে বৃষ্টি না হওয়ায় পাঁচটি ইউনিটের মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আরও জানান, দুটি ইউনিট দিয়ে মাত্র ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে সব ইউনিট একসঙ্গে চালু থাকলে প্রায় ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আবু দারদা খান আরমান/এসআর/জেআইএম

Go to News Site