Jagonews24
চলতি বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। বুধবার (১০ জুন) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এ প্রশংসা করেন তিনি। সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বৈঠকটি হয় বলে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজমন্ত্রী ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খলতার প্রশংসা করে আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন। এছাড়া আগামী ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার উন্নয়নে সৌদি সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এদিকে ধর্মমন্ত্রী কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এবারের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, মাশায়েরে হাজি সেবা প্রভৃতির মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহমন্ত্রীকে ধন্যবাদ জানান। হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দেন ধর্মমন্ত্রী। এ বৈঠকে সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরএমএম/একিউএফ
Go to News Site
Bangla Tribune
Prothom Alo
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24