Collector
Giriş Yap
মৌলভীবাজারে ভেজাল ঘি তৈরির দায়ে কারখানাকে জরিমানা | Collector
মৌলভীবাজারে ভেজাল ঘি তৈরির দায়ে কারখানাকে জরিমানা

মৌলভীবাজারে ভেজাল ঘি তৈরির দায়ে কারখানাকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় পাম অয়েল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি, মাওয়াসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির দায়ে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) বিকেলে বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম এলাকার একটি কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। অভিযানে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাম অয়েল মিশিয়ে ভেজাল ঘি ও মাওয়া তৈরি করা হচ্ছে। এছাড়া এসব খাদ্যদ্রব্য যথাযথ অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দীপু দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাহিদুল ইসলাম/কেএইচকে/জেআইএম

Go to News Site