Collector
Giriş Yap
বিশ্বকাপের একদিন আগে হাইতিকে জার্সি পাল্টাতে বলো ফিফা, কারণ কী? | Collector
বিশ্বকাপের একদিন আগে হাইতিকে জার্সি পাল্টাতে বলো ফিফা, কারণ কী?

বিশ্বকাপের একদিন আগে হাইতিকে জার্সি পাল্টাতে বলো ফিফা, কারণ কী?

বিশ্বকাপ ফুটবল আসলে তার আবহ অনেকগুণ বাড়িয়ে দেয় প্রত্যেক দলের জার্সি। জার্সির কারণেই অনেক দেশ অনেকের কাছে পছন্দনীয় হয়ে ওঠে। এতে মিশে থাকে অনেক আবেগও। কিন্তু বিশ্বকাপের মাত্র একদিন আগে হাইতিকে জার্সি পাল্টাতে বললো ফিফা। মূলত হাইতির জার্সিতে রাজনৈতিক বার্তা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। হাইতির জার্সি তৈরি করেছে সায়েতা কোম্পানি। তারা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, রাজনৈতিক বার্তা থাকার অভিযোগে ফিফা আমাদেরকে অনুরোধ জানিয়েছে জার্সির ডিজাইনে পরিবর্তনের। সায়েতা হাইতির পুরুষ ও নারী প্রতিনিধিত্বকারীদের কথা চিন্তা করে যারা ভবিষ্যতকে এগিয়ে নিবে তাদের কথা চিন্তা করে এই জার্সি বানিয়েছে বলে দাবি করেছে। তবে কোনো রকমের রাজনৈতিক বার্তার কথা অস্বীকার করেছে তারা। মূলত জার্সির নিচে থাকা নীলাভ ও লালচে আভাকে ফিফা রাজনৈতিক বার্তা মনে করছে। হাইতির এবারের জার্সির মূল থিম ছিল, ‘দুই শতাব্দী আগে একটি দেশের জন্ম হয়েছিল। আজকে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এটা জার্সির থেকেও অনেক বেশি কিছু যা হাইতির জনগণের জন্য উৎসর্গ করা হলো। আমরা ইতিহাস এবং গর্বকে পরিধান করছি।’ আরআর/এমএমআর

Go to News Site