Collector
Giriş Yap
ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে পৌনে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ | Collector
ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে পৌনে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ

ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে পৌনে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ

কিশোরগঞ্জের ভৈরবে বাসস্ট্যান্ডে মাইক্রোবাসে যাত্রীর ভাড়াকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে দুই পক্ষের সংঘর্ষ চলছে। এতে দুর্ভোগে পড়েছেন শতাধিক যানবাহনের যাত্রীরা। বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব শহরের কমলপুর এলাকার পক্ষে মাইক্রোবাসচালক আরমান মিয়ার সঙ্গে বাসস্ট্যান্ড এলাকার অনন্ত লালেরর ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এখনো দুপক্ষের সংঘর্ষ চলছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ কাজ করছে। রাজীবুল হাসান/এসআর

Go to News Site