Jagonews24
ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) এ হামলায় ট্যাংকারটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং একজন নাবিক নিহত হয়েছে। এছাড়া আরও দুই জন ক্রু নিখোঁজ রয়েছেন। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ইউকেএমটিও সংস্থাটি জানায়, ঘটনাটিতে একজন হতাহতের খবর পাওয়া গেছে এবং দুইজন নাবিক নিখোঁজ রয়েছেন। সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে ইউকেএমটিও বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগেছে এবং তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রুদের উদ্ধার কাজে সহায়তা করছে। জাহাজটি একজন নিহত এবং দুইজন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত হতাহতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, পরিবেশগত কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। কেএম
Go to News Site
Bangladesh Journal
Bangladesh Journal
Somoy TV
Prothom Alo
Prothom Alo
Daily Ittefaq
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24