Jagonews24
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- ১৮ বছর সহকারীর কাজ করেও কিছুই জানতেন না লেসলি গ্রফ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপেস্টাইনের নির্বাহী সহকারী হিসেবে কাজ করা লেসলি গ্রফকে জিজ্ঞাসাবাদ করেছে কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটি। মঙ্গলবার (৯ জুন) মার্কিন এই কমিটিকে গ্রফ জানান, তিনি এপেস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও মজুত কমায় ফের বেড়েছে তেলের দাম যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়া এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১০ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ৫০ বছরের পথচলার ইতি, বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় বারবিকিউ চেইন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়ে প্রায় পাঁচ দশকের পুরোনো অস্ট্রেলীয় খুচরা বিক্রেতা বারবিকিউ গ্যালোর ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ কর্মী চাকরি হারাচ্ছেন। কীভাবে বিলিয়নিয়ার হলেন মেসি, তিনি কি এখন রোনালদোর চেয়েও ধনী? আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি বিলিয়নিয়ারদের ক্লাবে নাম লিখিয়েছেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। এর মাধ্যমে তিনি ইতিহাসের মাত্র চারজন সক্রিয় ক্রীড়াবিদের একজন, যাদের সম্পদ এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩ আফগানিস্তান অভিযোগ করেছে যে, পাকিস্তানের সামরিক বাহিনী কুনার, খোস্ত এবং পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করেছে, যাদের অধিকাংশই শিশু। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলাটি ছিল কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক ।আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। জোহানেসবার্গের কাছে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের কাছে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হয়েছে। পুলিশ বুধবার জানিয়েছে, বন্দুকধারীরা জোহানেসবার্গের কাছে একটি বস্তিতে হামলা চালিয়েছে। নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ সামরিক স্থাপনায় কিয়েভের হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, কিয়েভ গত রাতে মস্কোর কয়েকশ মাইল পূর্বে অবস্থিত একটি রুশ সামরিক স্থাপনায় ইউক্রেনে উৎপাদিত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এটি তার দেশের প্রধান অস্ত্রের বিরল ব্যবহার বলেও উল্লেখ করেন তিনি। এক সপ্তাহের মধ্যে ইরান-মার্কিন চুক্তি হতে পারে: জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা কয়েক মাস পর্যন্ত চলতে পারে আবার এক সপ্তাহের মধ্যেও সমঝোতা হতে পারে। বুধবার (১০ জুন) এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দরিদ্র দেশগুলোতে খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে: ডব্লিওএফপি ইরানের যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী খাদ্য সংকট পরিস্থিতিকে আরও খারাপ করছে। এর ফলে দরিদ্র দেশগুলোর লাখো মানুষ তীব্র খাদ্যসংকটের ঝুঁকিতে পড়তে পারে। বুধবার (১০ জুন) বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিওএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ-এর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা, দিলেন নতুন হামলার হুমকি! ইরান সমঝোতায় পৌঁছাতে ‘অতিরিক্ত সময় নিয়েছে’ এবং দেশটিকে এখন ‘এর মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি না হলে ইরানে ফের চালানোর হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ১৮ বছর সহকারীর কাজ করেও কিছুই জানতেন না লেসলি গ্রফ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপেস্টাইনের নির্বাহী সহকারী হিসেবে কাজ করা লেসলি গ্রফকে জিজ্ঞাসাবাদ করেছে কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটি। মঙ্গলবার (৯ জুন) মার্কিন এই কমিটিকে গ্রফ জানান, তিনি এপেস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। কেএম
Go to News Site