Collector
Giriş Yap
থাইল্যান্ডে ৬০০ বছরেরও আগের মসজিদ পুনর্নির্মাণ ও উদ্বোধন | Collector
থাইল্যান্ডে ৬০০ বছরেরও আগের মসজিদ পুনর্নির্মাণ ও উদ্বোধন

থাইল্যান্ডে ৬০০ বছরেরও আগের মসজিদ পুনর্নির্মাণ ও উদ্বোধন

দীর্ঘ দুই বছরের সংস্কার ও সংরক্ষণ কাজ শেষে থাইল্যান্ডের প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক কুদি চোপা মসজিদ পুনরায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।দীর্ঘ দুই বছরের সংস্কার ও সংরক্ষণ কাজ শেষে থাইল্যান্ডের প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক কুদি চোপা মসজিদ পুনরায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। থাইল্যান্ডের প্রা নাখোন সি আয়ুত্থায়া প্রদেশে অবস্থিত কুদি চোপা মসজিদকে দেশটির অন্যতম প্রাচীন ইসলামী স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, মসজিদটির বয়স ৬০০ বছরেরও বেশি। এটি প্রাচীন সিয়াম রাজ্যের রাজধানী আয়ুত্থায়া নগরীর ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন এবং থাইল্যান্ডে মুসলমানদের দীর্ঘ উপস্থিতির জীবন্ত সাক্ষ্য বহন করে। আরও পড়ুন: অমুসলিম ছেলেকে বিয়ে, কী বলে ইসলাম? পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুদি চোপা মসজিদ শুধু একটি উপাসনালয় নয়; এটি থাইল্যান্ডের বহুসাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় সহাবস্থান এবং সভ্যতার বিকাশের গুরুত্বপূর্ণ প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদ স্থানীয় মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। থাই গণমাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডের কিংবদন্তি রাজা চুলালংকর্ন (রামা পঞ্চম) মসজিদটির নামকরণ করেছিলেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে মুসলিম সম্প্রদায়ের অবদান ও মর্যাদার স্বীকৃতি প্রতিফলিত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংস্কার প্রকল্পের সময় মসজিদের ঐতিহাসিক স্থাপত্যশৈলী ও মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এটি একদিকে যেমন আধুনিক ব্যবহারের উপযোগী হয়েছে, অন্যদিকে তেমনি সংরক্ষিত হয়েছে এর শতাব্দীপ্রাচীন ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থাইল্যান্ডের শেখ আল-ইসলাম শেখ আরুন বুনচোম। অনুষ্ঠানে দেশটির সংস্কৃতি মন্ত্রীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইসলামী সংগঠনের প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কুদি চোপা মসজিদের পুনরুজ্জীবন শুধু একটি ঐতিহাসিক স্থাপনার সংস্কার নয়, বরং থাইল্যান্ডের বহুধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণের প্রতি রাষ্ট্র ও জনগণের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। বিশ্লেষকদের মতে, কুদি চোপা মসজিদের পুনরায় উদ্বোধন থাইল্যান্ডে ইসলামের সুদীর্ঘ ইতিহাসকে নতুন করে সামনে নিয়ে এসেছে এবং আগামী প্রজন্মের কাছে দেশটির সমৃদ্ধ ইসলামী ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Go to News Site