Somoy TV
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই, উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ১৯ জুলাই।প্রায় দেড়মাসব্যাপী টুর্নামেন্ট শেষে কারা হাসবে শেষ হাসি? ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসির স্পোর্টস টিভি ও রেডিওতে কাজ করা বিশেষজ্ঞরা একেকজন নিজেদের মতো করে চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন। তাদের প্রত্যেকের বাছাই-ই ফ্রান্স, ইংল্যান্ড নয়তো স্পেন। ১৭ জন বিশেষজ্ঞের মধ্যে সর্বোচ্চ ৯ জন নিয়েছেন ফ্রান্সের নাম, ইংল্যান্ডের কথা বলেছেন ৭ জন। স্পেনের পক্ষে বাজি একজনের। কেউই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল ও জার্মানির মতো দলগুলোর নাম নেননি।তাহলে বিশেষজ্ঞদের এই তালিকাটা বোধহয় মামুলি! এমন ভাবনা আসা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা তা নয়, মতামত দিয়েছেন ওয়েইন রুনি, অ্যালান শিয়েরার ও অলিভার জিরুদদের মতো সাবেক ফুটবলাররা।ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা শিয়েরারের বাছাই ফ্রান্স। তার যুক্তি, ‘ফ্রান্স। তবে এর সঙ্গে একটি শর্ত আছে। দলের ভেতরে কোনো দ্বন্দ্ব বা কোন্দল না থাকলে। আক্রমণভাগে তাদের যে পরিমাণ সামর্থ্য ও খেলোয়াড়ের প্রাচুর্য আছে, তাতে প্রতি ম্যাচেই দুই বা তিনজন বড় তারকাকে বাইরে থাকতে হবে। তাই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে, তারা সেই পরিস্থিতিকে কতটা ইতিবাচক ও সঠিকভাবে সামলাতে পারে তার ওপর।’আরও পড়ুন: যে কারণে সোমালিয়ান রেফারিকে প্রবেশের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্ররুনি মনে করেন, ১৯৬৬ সালের পর এই আসর দিয়ে ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বকাপ জিততে। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও স্পেন ফাইনালে উঠবে, আর আশা করি শেষ পর্যন্ত ইংল্যান্ডই শিরোপা জিতবে।’জিরুদের মন্তব্য, ‘আমার মতে সবচেয়ে শক্তিশালী দুটি দল হলো ফ্রান্স ও স্পেন। তবে তারা কি ফাইনালে মুখোমুখি হবে, নাকি তার আগেই একে অপরের বিপক্ষে খেলবে? সেটাই বড় প্রশ্ন। তবে আমি অবশ্যই আশা করি, ফ্রান্সই শেষ পর্যন্ত জিতবে।’বাকি ১৪ জনের মধ্যে স্কট ব্রাউন, গায়েল ক্লিসি, রাকেল কোরসি, ড্যানি মারফি, পল রবিনসন, টনি পিউলিস ও ক্রিস সুটন বলেছেন ফ্রান্সের কথা। ইংল্যান্ডের কথা বলেছেন থমাস ফ্রাঙ্ক, জো হার্ট, স্টেফ হিউটন, মার্টিন কেওন, সু স্মিথ ও এলেন হোয়াইট। স্পেনকে নিয়ে আত্মবিশ্বাসী মিকাহ রিচার্ডস।
Go to News Site