Somoy TV
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় একটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গ্যারেজ মালিককে অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে ১৬টি অটোরিকশার প্রায় ৮০টি ব্যাটারি লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত।বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্যারেজ মালিকের নাম মো. মবিন মিয়া। গ্যারেজ মালিক মবিন মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল টিনের বেড়া টপকে তার গ্যারেজে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে ফেলে। এ সময় দুর্বৃত্তরা তার মুখে পিস্তল ঠেকিয়ে চিৎকার না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরও জানান, এরপর দুর্বৃত্তরা একে একে ১৬টি অটোরিকশা থেকে প্রায় ৮০টি ব্যাটারি খুলে নেয়। যাওয়ার সময় তারা গ্যারেজে থাকা সিসিটিভি ক্যামেরার সব যন্ত্রপাতিও লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। আরও পড়ুন: কুয়েতে বৈদ্যুতিক ক্যাবল চুরির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ৫ স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা দিন দিন বাড়ছে। প্রায় দুই মাস আগে একই এলাকার আরেকটি গ্যারেজ থেকেও ১৫ থেকে ১৬টি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত বা জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় অপরাধীরা পুনরায় এ ধরনের দুঃসাহস দেখিয়েছে বলে তারা অভিযোগ করেন। বুধবার সকালে মবিন মিয়া কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’
Go to News Site
Bangla Tribune
Prothom Alo
Prothom Alo
Bangladesh Journal
Channeli Online
Prothom Alo
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV