Collector
Giriş Yap
অধিকার ও উন্নয়নের স্বার্থে ঐক্য বজায় রাখুন: স্থানীয় সরকার মন্ত্রী | Collector
অধিকার ও উন্নয়নের স্বার্থে ঐক্য বজায় রাখুন: স্থানীয় সরকার মন্ত্রী

অধিকার ও উন্নয়নের স্বার্থে ঐক্য বজায় রাখুন: স্থানীয় সরকার মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি নিজেদের অধিকার ও উন্নয়নের স্বার্থে পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, লংটার্ম পরিকল্পনা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন করা যায়, কীভাবে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় সেটা নিয়ে ভাবছি। শুধু লোন দিয়ে এ কাজ হবে না। আমরা সামগ্রিকভাবে বড় চিন্তা করতে চাই। আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রী / শুধু নীতি তৈরিই নয়, শহরবাসী কতটা উপকৃত হচ্ছে সেই মূল্যায়ন প্রয়োজন মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। আমাদের এখনও সেভাবে বিনিয়োগ হচ্ছে না যাতে কর্মসংস্থান বাড়ে। আমাদের ফ্যামিলি কার্ড কর্মসূচি যদি বাস্তবায়িত করা যায় তাহলে সত্যিকার অর্থেই নারীদের ক্ষমতায়ন করা সম্ভব হবে।

Go to News Site