Somoy TV
ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে সকালের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।বুধবার (১০ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাতে দেয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। আরও পড়ুন: এল নিনোর হানা: দেশে নতুন মহামারি ও অচেনা ভাইরাসের শঙ্কা! এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার আরও খবর এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
Go to News Site
Jagonews24
Prothom Alo
Prothom Alo
Channeli Online
Bangla Tribune
Dhaka Tribune
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV
Somoy TV