Collector
Giriş Yap
সারাদেশে চিকিৎসকের শূন্যপদ ৮ হাজার ১৫৯টি | Collector
সারাদেশে চিকিৎসকের শূন্যপদ ৮ হাজার ১৫৯টি

সারাদেশে চিকিৎসকের শূন্যপদ ৮ হাজার ১৫৯টি

সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের শূন্য পদ আট হাজার ১৫৯টি। দ্রুত সময়ে এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের ১৩ হাজার ২১১টি পদের মধ্যে সাত হাজার ৪২৯টি পূরণকৃত পদ ও পাঁচ হাজার ৭৮২টি শূন্যপদ। নার্সদের তিন হাজার ১৮৬ পদের ভেতর দুই হাজার ১২০টি পদ পূরণকৃত এবং শূন্যপদ এক হাজার ৬৬টি। তিনি আরও বলেন, দেশের ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের এক হাজার ৩১৪ পদের মধ্যে ৬৪৪টি পূরণকৃত ও ৬৭০টি শূন্যপদ। মিডওয়াইফের এক হাজার ৩১২টি পদের মধ্যে ৭৪৬টি পূরণকৃত এবং শূন্যপদ ৪৬৬টি। অন্য কর্মচারীদের মোট দুই হাজার ৬২৭টি পদের ভেতর এক হাজার ৬৮২টি পদ পূরণকৃত এবং শূন্যপদ ৯১৫টি।  আরও পড়ুন কুকুরে বেশি কামড়ালেও টিকার কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের তিন হাজার ১৬৭টি পদের মধ্যে এক হাজার ৪৬০টি পূরণকৃত ও এক হাজার ৭০৭টি শূন্যপদ। শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, শূন্যপদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া, যার অংশ হিসেবে ৪৫তম বিসিএসে ৪৫০, ৪৬তম বিসিএসে এক হাজার ৬৮২, ৪৭তম বিসিএসে এক হাজার ৩৩১ ও ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াধীন। মন্ত্রী আরও জানান, সিনিয়র স্টাফ নার্সের শূন্যপদ পূরণের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অতিদ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এমওএস/একিউএফ

Go to News Site