Collector
Giriş Yap
ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা, দিলেন নতুন হামলার হুমকি! | Collector
ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা, দিলেন নতুন হামলার হুমকি!

ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা, দিলেন নতুন হামলার হুমকি!

ইরান সমঝোতায় পৌঁছাতে ‘অতিরিক্ত সময় নিয়েছে’ এবং দেশটিকে এখন ‘এর মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছে ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি না হলে ইরানে ফের চালানোর হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, আল্লাহর প্রশংসা করে ইরানকে ব্যর্থ রাষ্ট্র বলার পাশাপাশি হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ সফল হয়েছে এবং এটিকে ইস্পাতের দেয়াল বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বুধবার (১০ জুন) আল-জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দাবি করলেও তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। এদিকে পৃথকভাবে ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরান যদি কোনো চুক্তি স্বাক্ষরে রাজি না হয় তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন তিনি। অন্যদিকে, দক্ষিণ ইরানে মার্কিন সামরিক হামলার জবাবে মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইআরজিসি। এর ফলে চলমান শান্তি প্রচেষ্টা নতুন সংকটের মুখে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনাকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কাও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধ ইতিহাসের সবচেয়ে সফল নৌ অবরোধ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ‘ভুয়া সংবাদমাধ্যম’ এই অবরোধের কার্যকারিতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে না। ট্রাম্প লেখেন, ‘আমরা না চাইলে কিছুই ভেতরে প্রবেশ করতে পারে না। এটি একটি ইস্পাতের দেয়াল (Steel Wall)!’ তিনি আরও দাবি করেন, ইরান এখন কোনো ব্যাবসাই করছে না, তাদের সামরিক বাহিনী কিংবা অন্যান্য বিলও পরিশোধ করতে পারছে না। দেশটি দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। অনেক তেল বাইরে যাচ্ছে। আল্লাহর প্রশংসা হোক! কেএম

Go to News Site