Jagonews24
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে ম্যাচসেরা পারফরম্যান্সের সুবাদে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন এই তরুণ গতিতারকা। বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে নাহিদ রানা এখন ২৪ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তার চেয়ে এগিয়ে আছেন শুধু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের মতোই অষ্টম স্থান ধরে রেখেছেন তিনি। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারায় বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া এই জয় ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। সেই ম্যাচে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা। ১০ ওভারে ৪১ রান খরচায় চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের গতির ঝলক দেখানোর পর এবার ওয়ানডেতেও একই ধারাবাহিকতা ধরে রাখলেন ডানহাতি এই পেসার। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেট নেওয়ার পর তিনি দুই ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩৭ নম্বরে। অন্যদিকে অস্ট্রেলিয়ার নাথান এলিস ১৩ ধাপ এগিয়ে এখন আছেন ৩১তম স্থানে। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এসেছে বাংলাদেশের দুই ক্রিকেটারের উন্নতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের ইনিংসের ভিত গড়ে দেওয়া নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে। ওই ম্যাচে তিনি ৬৭ রানের কার্যকর ইনিংস খেলেছিলেন। তানজিদ হাসান তামিমের উন্নতিটা আরও বড়। অর্ধশতক করা এই ওপেনার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখনো সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। যদিও এক ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ২৭ নম্বরে। এসকেডি/এমএমআর
Go to News Site
Somoy TV
Bangladesh Journal
Bangladesh Journal
Daily Ittefaq
Risingbd
Prothom Alo
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24