Collector
Giriş Yap
তিনটি ঘটনা ঘটলে বিশ্বকাপে মুখোমুখি হবেন মেসি-রোনালদো | Collector
তিনটি ঘটনা ঘটলে বিশ্বকাপে মুখোমুখি হবেন মেসি-রোনালদো

তিনটি ঘটনা ঘটলে বিশ্বকাপে মুখোমুখি হবেন মেসি-রোনালদো

প্রতিযোগিতামূলক ম্যাচে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন প্রায় ছয় বছর আগে। সেবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা নিজেদের মাঠে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল। সেই ম্যাচে রোনালদো দুটি গোল করেন, আর মেসির দলকে হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়। এরপর দুই কিংবদন্তির পেশাদার জীবনের পথ ভিন্ন দিকে মোড় নেওয়ায় আর তাদের মুখোমুখি হওয়া সম্ভব হয়নি। তবে ২০২৬ সালের বিশ্বকাপে সেই অপেক্ষার অবসান ঘটতে পারে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগাল খেলবে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে। বিশ্বকাপে মেসি বনাম রোনালদো বা আর্জেন্টিনা বনাম পর্তুগাল ম্যাচ হওয়ার তিনটি সম্ভাব্য পরিস্থিতি রয়েছে- প্রথম পরিস্থিতিযদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়েই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে, তবে তারা প্রতিযোগিতার একই পাশে অবস্থান করবে। এরপর উভয় দল যদি রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ ম্যাচ জিতে যায়, তাহলে শেষ আটে তাদের মুখোমুখি হতে হবে। দ্বিতীয় পরিস্থিতিযদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়েই নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে, তাহলে প্রতিযোগিতার বিন্যাস অনুযায়ী শেষ আটে তাদের দেখা হবে না। সেক্ষেত্রে তারা রাউন্ড অব ১৬ তেই একে অপরের মুখোমুখি হবে। তবে দুই দলের তুলনামূলক শক্তি এবং গ্রুপের প্রতিপক্ষ বিবেচনায় এই সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তৃতীয় পরিস্থিতিযদি আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে একটি দল গ্রুপসেরা হয় এবং অন্যটি দ্বিতীয় স্থান অর্জন করে, তাহলে তাদের পথ আলাদা থাকবে একেবারে শেষ পর্যন্ত। সেই ক্ষেত্রে মেসি ও রোনালদোর দেখা হতে পারে শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালে, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের বিশ্বকাপই হতে পারে মেসি ও রোনালদোর শেষ বিশ্বকাপ। তাই ফুটবলপ্রেমীরা আরেকবার এই দুই মহাতারকাকে একই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখার আশায় অপেক্ষা করছেন। আর যদি সেই লড়াই বিশ্বকাপের ফাইনালে হয়, তবে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি অধ্যায়। এমএমআর

Go to News Site