Collector
Giriş Yap
বিশ্বকাপ কে জিতবে? একটি দলের নামই বললেন আর্সেন ওয়েঙ্গার | Collector
বিশ্বকাপ কে জিতবে? একটি দলের নামই বললেন আর্সেন ওয়েঙ্গার

বিশ্বকাপ কে জিতবে? একটি দলের নামই বললেন আর্সেন ওয়েঙ্গার

বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী নিয়ে অনেকেই মতামত দিচ্ছেন, তবে আর্সেন ওয়েঙ্গার অন্যদের চেয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি একটি দলের নাম ঘোষণা করেছেন। তার এই সাহসী ভবিষ্যদ্বাণী দ্রুত আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলে সাবেক এই আর্সেনাল কোচকে সমালোচনার মুখেও পড়তে হতে পারে। ওয়েঙ্গারের বিশ্বাস, তার জন্মভূমি ফ্রান্সই এবারের বিশ্বকাপ জিতবে। যদি তা সত্যি হয়, তবে ১৯৯৮ ও ২০১৮ সালের পর ফ্রান্স তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। পাশাপাশি তারা টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে ওঠার কৃতিত্বও গড়বে, যদিও এর আগে ২০২২ সালের ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরেছিল। ফরাসি সংবাদপত্র লে ফিগারো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ওয়েঙ্গার বলেন, ‘ফ্রান্সই বিশ্বকাপ জিতবে।’ তিনি আরও বলেন, ‘ফ্রান্সের দলে বিপুল প্রতিভা রয়েছে। দিদিয়ে দেশমের যথেষ্ট অভিজ্ঞতা আছে। তিনি সঠিক ভারসাম্য খুঁজে বের করতে পারবেন। আমাদের আক্রমণভাগে এত বেশি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যে আক্রমণনির্ভরতার কারণে দল কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ার ঝুঁকি আছে।’ তবে এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন ওয়েঙ্গার, ‘এখনকার দিনে আক্রমণভাগের খেলোয়াড়েরাও রক্ষণে নিজেদের দায়িত্ব পালন করতে জানে।’ অবশ্য ওয়েঙ্গারের এই ভবিষ্যদ্বাণীকে খুব বড় ঝুঁকি বলা যাবে না। বিভিন্ন ক্রীড়া বাজি নির্ধারণকারী প্রতিষ্ঠানের মূল্যায়ন অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ফ্রান্স অন্যতম শীর্ষ দাবিদার। তাদের সামনে রয়েছে কেবল স্পেন। আর পেছনে রয়েছে ইংল্যান্ড, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলগুলো। এমএমআর

Go to News Site