Collector
Giriş Yap
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না | Collector
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়াতে যাচ্ছে সরকার। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ নতুন বিধানের কথা জানাতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর অব্যাহতির সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে। এছাড়াও, একটি লোন হিসাবের বিপরীতে শুধুমাত্র একবারই আবগারী শুল্ক কটার বিধান করা হচ্ছে। এছাড়া জুয়েলারি সেবার বিপরিতে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হতে পারে আগামী অর্থবছরে। অর্থাৎ সোনার অলংকার কিনতে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট দিতে হবে। এমএএস/এমকেআর

Go to News Site