Somoy TV
জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে ৫ জন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপন থেকে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।আরও পড়ুন: ইউজিসির চেয়ারম্যান ঢাবির প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদএ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের জন্য বলা হয়েছে।
Go to News Site