Somoy TV
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাহিদ রানা ও জস ইংলিসের মধ্যে হওয়া উত্তপ্ত মুহূর্তটি ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছিল। মাঠে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা এবং একে অপরের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য দেখে পরিস্থিতি বেশ উত্তপ্ত মনে হলেও ম্যাচ শেষে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে রাজি নন সংশ্লিষ্ট কেউই।ঘটনার শুরু ইংলিসের ব্যাটে। নাহিদের এক ওভারে টানা দুটি চার মেরেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের তরুণ গতিতারকাকে। পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইংলিসকে আউট করেন তিনি।...
Go to News Site