Collector
Giriş Yap
ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি | Collector
ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন সিলেটের ৭ বাংলাদেশি নাগরিক।মঙ্গলবার (৯ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ।ফেরত আসা ব্যক্তিরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ, সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঙ গ্রামের মো. মুহিবুর রহমান ও আবদুল কুদ্দুছ, টুকেরবাজার এলাকার মানিক আহমদ, চানপুর এলাকার মো. সুহেল আহমেদ, বনগাঁও এলাকার মো. আল আমিন এবং শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া।ইমিগ্রেশন পুলিশ ও সীমান্ত সূত্রে জানা যায়, বিগত বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে কিংবা অসচেতনতাবশত সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এই ব্যক্তিরা। সে সময় অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের হাতে তারা গ্রেপ্তার হন। এরপর আদালতের মাধ্যমে ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন তারা। সাজা শেষে দুদেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে।আরও পড়ুন: ওপারে পুশইনের তোড়জোড়, বেনাপোলে দেড় গুণ বিজিবি মোতায়েনতামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, সাজাভোগ শেষ হওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতার মাধ্যমে ৭ বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত আসা নাগরিকদের যার যার পরিবারের স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

Go to News Site