Collector
Giriş Yap
শিরোপা নির্ধারণী গোলটি কীভাবে করবেন, প্রতিদিন কল্পনা করেন এই ব্রাজিলিয়ান | Collector
শিরোপা নির্ধারণী গোলটি কীভাবে করবেন, প্রতিদিন কল্পনা করেন এই ব্রাজিলিয়ান

শিরোপা নির্ধারণী গোলটি কীভাবে করবেন, প্রতিদিন কল্পনা করেন এই ব্রাজিলিয়ান

ব্রাজিলকে বলা হয় বিশ্বকাপের চিরকালীন ফেবারিট। সর্বোচ্চ পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলকে ফেবারিটের তালিকায় না রেখে উপায় কি! তবে এবার বাজির দরে বেশ পিছিয়ে সেলেসাওরা। শক্তিশালী দল ও ডাগআউটে কার্লো আনচেলত্তির মতো কিংবদন্তি ট্যাকটিশিয়ান থাকার পরও আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনের মতো দলগুলোর চেয়ে ব্রাজিলকে পিছিয়ে রাখছেন অনেকেই। তবে, ক্যানারিনহাদের ভুল প্রতীক্ষিত হেক্সা জয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছেন ফরোয়ার্ড লুইজ হেনরিক।এবারের বিশ্বকাপে গ্রুপ সি'তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। বাজে সময় পার করা ব্রাজিলিয়ানদের জন্য যথেষ্ট শক্ত গ্রুপ। কিন্তু এই দলের ফরোয়ার্ড লুইজ হেনরিক জানিয়েছেন, তিনি প্রতিদিনই নিজেকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী গোলটি করতে কল্পনা করেন।তিনি বলেন, 'আমি জানি না প্রতিপক্ষ কে হবে, কিন্তু আমি জানি ফাইনালে কীভাবে গোল করব। আমি প্রতিদিন সেটা কল্পনা করি।'জেনিত সেন্ট পিটার্সবার্গের এই ফরোয়ার্ড আরও জানান, তার পরামর্শদাতা তাকে প্রতিদিন উৎসাহ দেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে, সে ফাইনালে জয়সূচক গোল করবে এবং সেরা খেলোয়াড় হবে। এই মানসিক অনুশীলন তাকে বড় মুহূর্তের জন্য প্রস্তুত রাখে বলে তিনি মনে করেন। আরও পড়ুন: বিশ্বকাপের আগে শেষ ম্যাচে কেমন খেললেন মেসিচোটের কারণে তরুণ তারকা এস্তেভাও বাদ পড়ায় একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে সিদ্ধান্ত তিনি কোচ কার্লো আনচেলত্তির হাতেই ছেড়ে দিয়েছেন।তিনি বলেন, 'এস্তেভাওয়ের চোটে আমি দুঃখিত। সে আমার খুব কাছের বন্ধু ছিল, আমরা প্রতিদিনই অনুশীলনে, ম্যাচে কথা বলতাম। সে থাকলে বিশ্বকাপে ব্রাজিলের জন্য অনেক বড় সহায়তা হতে পারত। কিন্তু আমি নিজের নির্বাচন করতে চাই না, আমি চাই আনচেলত্তি দল বাছাই করুন।'নিজের সুযোগ নিয়ে তিনি বলেন, 'যদি সুযোগ পাই, আমি প্রতিটি ম্যাচ ও অনুশীলনের মতোই কঠোর পরিশ্রম করব, বিনয় ও ধৈর্য নিয়ে নিজের জায়গা অর্জন করব। যখন সুযোগ আসবে, আমি মাঠে নেমে ব্রাজিলকে সাহায্য করব।'ব্রাজিলের জার্সি পরাকে তিনি নিজের জীবনের স্বপ্ন বলে উল্লেখ করেন। কোচ আনচেলত্তির নির্দেশনাও তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে বলে জানান তিনি।তিনি বলেন, 'আনচেলত্তি আমাকে বলেছেন, "বল নাও, সামনে এগিয়ে যাও, রক্ষণেও সাহায্য করো, নিজের মতো খেলো এবং আনন্দ পাও।" এটা আমাকে আরও স্বস্তি দেয়।'

Go to News Site