Collector
Giriş Yap
ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী | Collector
ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময়ে হাসপাতালে রোগী বাড়লে চিকিৎসাকাজে যে কোনো কিছুর প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে জানালে সরকার তা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবে।বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। আরও পড়ুন: আমাদের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে: স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় যার যার অবস্থান থেকে সবাইকে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, যাতে কোনো অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা মেনে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Go to News Site