Somoy TV
মালয়েশিয়ায় এক বাংলাদেশি দোকান কর্মচারীকে মারধর এবং দোকানের মালামাল ভাঙচুর করার অভিযোগে দুই স্থানীয় যুবককে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।বুধবার (১০ জুন) কুয়ালা তেরেঙ্গানু ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ২১ ও ২৩ বছর বয়সী দুই সন্দেহভাজন যুবকের বিরুদ্ধে রিমান্ডের আদেশ জারি করেন। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এই সহিংসতার ঘটনা ঘটে। বুধবার থেকে তাদের এই রিমান্ড শুরু হয়েছে। আরও পড়ুন:মালয়েশিয়ায় জলপ্রপাতে গোসল করতে গিয়ে গুরুতর আহত বাংলাদেশি মামলার বিবরণী থেকে জানা যায়, ঘটনার সময় ওই বাংলাদেশি নাগরিক কামপুং মাক কেমাসের একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। এমন সময় অপরিচিত তিন স্থানীয় যুবক সেখানে এসে আকস্মিকভাবে তার নাগরিকত্ব সম্পর্কে জানতে চায় এবং কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তার পাসপোর্ট দাবি করে। এরপরই পরিস্থিতি সহিংস রূপ নেয়। একজন সন্দেহভাজন প্রথমে ভুক্তভোগী বাংলাদেশিকে চড় মারে এবং পরে একটি পরিবর্তিত রাবারের পাইপ দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। পরবর্তীতে অন্য যুবকেরাও যোগ দিয়ে ওই কর্মচারীর মাথা ও শরীরে নির্মমভাবে মারধর করে এবং দোকানের ভেতরে থাকা মালামাল তছনছ করে। ওই বাংলাদেশি কর্মচারী মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছেন। এছাড়া তার ডান কপালে গুরুতর ফোলা জখম এবং ডান বাহুতে কালশিটে দাগ পড়েছে। বর্তমানে মালয়েশীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আরও পড়ুন:বাংলাদেশের আমের নতুন বাজার হতে পারে মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, বিপজ্জনক অস্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে দেশটির দণ্ডবিধির ৩২৪ ধারা এবং ভাঙচুরের অভিযোগে ৪২৭ ধারায় মামলাটি নথিভুক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।
Go to News Site