Somoy TV
আর মাত্র একদিন পরই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। তার আগেই এবারের বিশ্বকাপে পছন্দের দল নিয়ে নিজের মতামত জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।ইতিমধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। প্রিয় দলের পোশাক ও পতাকা দ্যুতি ছড়াচ্ছে ভক্তদের মাঝে। পিছিয়ে নেই তারকারাও। ফুটবল খেলার এ আসর নিয়ে নিজের অনুভূতি ও পছন্দের দল নিয়ে প্রত্যাশা জানিয়েছেন অভিনেত্রী মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার (৯ জুন) ফেসবুকে আর্জেন্টিনা দলের জার্সি পরে নতুন ছবি দিয়ে একটি পোস্টার প্রকাশ করেন মাহি। পোস্টারে দেখা যায়, বিশ্ব তারকা লিওনেল মেসির ১০ নাম্বার জার্সি পরে আছেন মাহি। জানান, আর্জেন্টিনার ফুটবলই তার জীবন। পোস্টারে লেখা,এক দল, এক স্বপ্ন আর্জেন্টিনা। আবেগ দিয়ে খেলো, গর্বের সঙ্গে জয়ী হও, খেলায় বেঁচে থাকো। আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলে কোন দলের সাপোর্টার নাবিলা? নায়িকার এমন পোস্টের পর মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। বেশিরভাগ ভক্তই ছিলেন আর্জেন্টিনা দলের সাপোর্টার। যদিও অভিনেত্রী কমেন্ট বক্স লিমিটেড করে রেখেছেন। যে কারণে মাহির ফেসবুক ফ্রেন্ডরাই শুধু এ পোস্টে কমেন্ট করতে পারছেন। আরও পড়ুন: ঈদের ছুটিতে পোখারায় সময় কাটাচ্ছেন প্রভা প্রসঙ্গত, বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২৪ সালে ৫ আগস্টের পর দেশ ছেড়ে পরিবার নিয়ে বিদেশে অবস্থান করছেন তিনি।
Go to News Site