Somoy TV
বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। হন্ডুরাসের পর আইসল্যান্ডকেও সহজেই হারাল লিওনেল স্ক্যালোনির দল। তবে জয়ের চেয়েও বড় স্বস্তি অধিনায়ক লিওনেল মেসির চোট কাটিয়ে মাঠে ফেরা। এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে পায়ের পেশির অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন ইন্টার মায়ামি অধিনায়ক, যা শঙ্কায় ফেলে দিয়েছিল আলবিসেলেস্তে সমর্থকদের। তবে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মেসি মাঠে তো ফিরলেন তো বটেই, পেলেন গোলের দেখাও।বুধবার (১০ জুন) জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ভ্যালেন্টিন বার্কো দারুণ এক গোলে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে স্পটকিক থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে আইসল্যান্ডের জালে বল পাঠান থিয়াগো আলমাদা।দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ না হলে আলবিসেলেস্তেদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।এই ম্যাচে আর্জেন্টিনা উপহার দিয়েছে তাদের চিরায়ত ছোট পাসের সুন্দর ফুটবল। একই সঙ্গে দ্রুত কাউন্টারে ওঠায়ও মুন্সিয়ানা দেখিয়েছে স্ক্যালোনির দল।
Go to News Site