Somoy TV
রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর জন্য তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ২১৩৩ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্লাবটি।গত সপ্তাহে ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলে একটি ‘গ্যালাকটিকো’ তারকার জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোববার (৭জুন) নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।তবে ২৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আলভারেজকে ছাড়তে রাজি হয়নি অ্যাতলেটিকো। ক্লাবটি জানিয়ে দেয়, খেলোয়াড়ের চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরোর (প্রায় ৭১০৯ কোটি টাকা) রিলিজ ক্লজ রয়েছে এবং তার চেয়ে কমে তাকে বিক্রির কোনো প্রশ্নই ওঠে না।রিয়াল মাদ্রিদ গতরাতে (৯ জুন) এক বিবৃতিতে জানায়, ‘আজ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আমরা হুলিয়ান আলভারেজের খেলোয়াড়ি স্বত্বের জন্য ক্লাব অ্যাতলেটিকো দে মাদ্রিদের কাছে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটি পর্যালোচনা করার পর অ্যাতলেটিকো মাদ্রিদ আমাদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং খেলোয়াড়ের রিলিজ ক্লজের কথা উল্লেখ করেছে।’ আরও পড়ুন: চোট কাটিয়ে দলে ফিরলেন মেসি, দ্বিতীয়ার্ধে নামবেন মাঠেএরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাতলেটিকো মাদ্রিদ রিয়ালের বিবৃতিটি শেয়ার করে একগুচ্ছ হাসির ইমোজি পোস্ট করে কটাক্ষ করে।আরেকটি পোস্টে তারা লেখে, ‘আপনারা হয়তো ভদ্রতাকে কৃতজ্ঞতা ভেবে ভুল করেছেন। পরিষ্কার করে বলছি, আমরা আপনাদের কোনো কিছুর জন্য ধন্যবাদ দিচ্ছি না। হুলিয়ানকে নিয়ে কোনো প্রস্তাব আমরা বিবেচনাও করছি না। আর সম্পর্ক খারাপ হবে কেন? আপনারা আমাদের বার্সেলোনার চেয়েও বেশি হাসান!’ আরও পড়ুন: ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমারশেষ পোস্টে অ্যাতলেটিকো আরও খোঁচা দিয়ে লেখে, ‘পুনর্নির্বাচিত সভাপতির সঙ্গে ভালো সম্পর্কের সুযোগ নিয়ে বলছি, আমাদের একাডেমির খেলোয়াড় ‘চুরি’ করা বন্ধ করবেন আশা করি। ধন্যবাদ, রিয়াল মাদ্রিদ!’উল্লেখ্য, ম্যানচেস্টার সিটি থেকে ২০২৪ সালে ৮১.৫ মিলিয়ন পাউন্ডে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ২০২২ এর বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গত মৌসুমে ৪৯ ম্যাচে ২০ গোল করেন। তার পারফরম্যান্সে অ্যাতলেটিকো লা লিগায় চতুর্থ স্থান অর্জন করে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছে যায়।
Go to News Site