Collector
Giriş Yap
ক্রিকেটার নাসির-তামিমা দম্পতির মামলার রায় আজ | Collector
ক্রিকেটার নাসির-তামিমা দম্পতির মামলার রায় আজ

ক্রিকেটার নাসির-তামিমা দম্পতির মামলার রায় আজ

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় আজ বুধবার (১০ জুন) ঘোষণা করবেন আদালত।ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন।গত ৬ মে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত।ওইদিন শুনানিতে তাদের (নাসির-তামিমা) সর্বোচ্চ সাজার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। আরও পড়ুন: আদালতে সাফাই তামিমার, ৭ বছরের কারাদণ্ডের আশঙ্কায় নাসির দম্পতি২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় জাতীয় দলের এক সময়ের ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি তার ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।একই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত।এই মামলায় দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা।

Go to News Site