Somoy TV
সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ববহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।আজ বুধবার, ১০ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি:১৬১০ - গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন।১৭৫২ - বেঞ্জামিন ফ্র্যাংকলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।১৭৯০ - ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানের মালয়েশিয়ার ওপর হামলা চালায়।১৮৮১ - রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষির ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।১৯০৫ - অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা সংসদ গঠিত হয়।১৯২৬ - তুরস্কে সর্বশেষ জানেসারী বিপ্লবের সূচনা।১৯৪০ - ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা।১৯৪০ - উইনস্টন চার্চিল তার নতুন মন্ত্রিসভা গঠন করেন।১৯৭২ - ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা।২০০১ - মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত।আরও পড়ুন: ঘুমের সময় যেসব স্থানে বালিশ দিলে উপকার মেলে জন্ম: ১৮৩২ - প্রাচ্যতত্ত্ববিদ ও ইংরেজ কবি অ্যাডউইন আর্নল্ড।১৯১৫ - নোবেলজয়ী (১৯৭৬) মার্কিন ঔপন্যাসিক সল বেল।১৯১৮- ফররুখ আহমদ, বাঙালি কবি।১৯৪২ - আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা। ১৯৫৫ - প্রকাশ পাডুকোন, ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড়।১৯৬০ - নন্দমুরি বলকৃষ্ণ, ভারতের তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।১৯৬৫ - এলিজাবেথ হার্লি, ইংরেজ অভিনেত্রী ও মডেল।১৯৭২ - এরিক উপশান্ত, শ্রীলঙ্কান সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৮১ - আলবি মরকেল, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।১৯৮৯ - ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।১৯৮৯ - আলেক্সান্দ্রা স্তান, রোমানীয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত লেখক।মৃত্যু: ১১৯০ - তৃতীয় বিশ্বযুদ্ধের সময় রোম সম্রাট ফ্রেডরিক বার্বারোসা১৮৬৮ - সার্বিয়ার রাজা তৃতীয় মাইকেল।১৯৪৮ - কবি অতুল প্রসাদ সেন।১৯৪৯ - নোবেলজয়ী (১৯২৮) নরওয়েজীয় লেখিকা সিগরিদ উনসেট।১৯৫১ - প্রাবন্ধিক এস ওয়াজেদ আলী।১৯৬৫ - বিপ্লবীনেতা অতীন্দ্রনাথ।২০০০ - সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ। আরও পড়ুন: আপনি কি মানসিক রোগ ‘সিজোফ্রেনিয়া’য় ভুগছেন, কীভাবে বুঝবেন? ২০০০ - ব্রায়ান স্ট্যাদাম, ইংলিশ ক্রিকেটার। ২০০১ - লেইলা পাহলভি, ইরানের রাজকন্যা।২০১৪ - গ্যারি গিলমোর, প্রখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।২০১৯ - গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী ও চলচ্চিত্র পরিচালক।২০২১ - বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি কবি ও চলচ্চিত্র পরিচালক।
Go to News Site