শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
Somoy TV

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর আতঙ্কে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়িয়ার রাজনগর জামেউল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে রোববার বিকেলে বিএনপির সমর্থক হাফিজ ভূঁইয়ার ছেলে সাব্বিরকে মারধরের অভিযোগ ওঠে জামায়াত সমর্থক ছোরপান কাজীর ছেলে সোহেল কাজী ও তার অনুসারীদের বিরুদ্ধে।এই ঘটনার রেশ ধরে সোমবার ভোরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকায় শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি অন্তত ২০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে তাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে।আরও পড়ুন: কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫এক প্রবাসীর স্ত্রী জানান, তার স্বামী ও সন্তানরা প্রবাসে থাকেন। বিএনপির পক্ষে কাজ করায় তাদের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।একই অভিযোগ করেন চন্দ্রবান বেগম। তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ। বাবুল বেপারীর স্ত্রী ও সংরক্ষিত আসনের নারী সদস্য হাসিনা আক্তার দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় তার স্বামী ঘটনাস্থলে ছিলেন না বলেও জানান তিনি।আরও পড়ুন: সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৮, বাড়িঘর-গাড়ি ভাঙচুরঅন্যদিকে, সোহেল কাজীর পরিবারের পক্ষ থেকেও অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।শারমিন বেগম বলেন, হাফিজ ভূঁইয়ার বিরুদ্ধে আগেই চাঁদাবাজি ও নাশকতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নির্বাচন পরবর্তী দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Go to News Site