কোহলির ১২ বছরের রেকর্ড ভেঙে আইসিসি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ ফারহান
Jagonews24

কোহলির ১২ বছরের রেকর্ড ভেঙে আইসিসি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ ফারহান

গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা করে পিসিবি। তবে দল ব্যর্থ হলেও ব্যাটার হিসেবে সাহিবজাদা ফারহানের জন্য এবারের বিশ্বকাপটা ছিল স্বপ্নের মতো। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ফারহান ৭ ম্যাচে (৬ ইনিংস) ৭৬.৬০ গড়ে মোট ৩৮৩ রান করেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৬০.২৫। এই পথে ফারহান ভাঙেন ভারতের সাবেক অধিনায় বিরাট কোহলির রেকর্ড। ২০১৪ বিশ্বকাপে ৩১৯ রান করেন কোহলি, যা গত ১২ বছর ধরে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে অক্ষুণ্ণ ছিল। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহাক হওয়ার দুই সপ্তাহের মাথায় আরও একটি সুখবর পেলেন ফারহান। ফেব্রুয়ারি মাসের আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। হারিস রউফের পর দ্বিতীয় পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মাননা জিতলেন। এবারের বিশ্বকাপে দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেন ফারহান। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একই আসরে দুটি সেঞ্চুরি করার অনন্য বিশ্বরেকর্ড গড়েন, যার একটি ছিল নামিবিয়ার বিপক্ষে এবং অন্যটি স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ছাড়া ফখর জামানের সাথে ১৭৬ রানের রেকর্ড জুটিও গড়েন ফারহান, যা টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ।বিশ্বকাপে আইসিসি \'টিম অফ দ্য টুর্নামেন্ট\'-এ জায়গা করে নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। মাস সেরা হয়ে ২৯ বছর বয়সী এই হার্ডহিটার ব্যাটার তার অনুভূতি প্রকাশ করে বলেন, \'বিশ্বকাপের মতো বড় মঞ্চে, যেখানে সারা বিশ্বের ভক্তদের নজর থাকে, সেখানে এমন অর্জন সত্যিই স্পেশাল। এই টুর্নামেন্টটি আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।\' এসকেডি/এএসএম

Go to News Site