Somoy TV
এবারের ঈদে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেসার কুকার’ ব্যাপক সাড়া পাচ্ছে। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তমা মির্জার কাছে প্রশ্ন করা হয় রায়হান রাফী প্রসঙ্গে। নতুন করে ব্যক্তিগত গুঞ্জনের খোলামেলা উত্তর দেন তমা মির্জা।রাফীর সিনেমা ‘সড়ঙ্গ’র পর থেকে তমা মির্জার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। এমনকি পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সবখানেই দুজনকে দেখা যেত।সম্প্রতি এক অনুষ্ঠানে তমাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘রায়হান রাফীর সাথে এখনো তোমার সম্পর্ক আছে?’ এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তমা দ্বিধাগ্রস্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মানে কী বলবো? ট্রু না ফলস বলবো? মানে ট্রু অর ফলস।’ আরও পড়ুন: ঈদের তৃতীয় দিনেও সিনেমাহলে উপচে পড়া ভিড়উপস্থাপিকা তখন তাকে সত্য-মিথ্যা কিংবা ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ দিলে তমা কোনো রাখঢাক না রেখেই সরাসরি জানিয়ে দেন, ‘আচ্ছা... না।’তমার এই সোজাসাপ্টা ‘না’ তে শুধু উপস্থাপিকাই নন, অবাক হয়েছেন তার ভক্তরাও। কয়েক বছর ধরে চলা নিবিড় সম্পর্কের এমন অবসান বা অস্বীকার মেনে নিতে পারছেন না অনেকেই। প্রশ্ন উঠেছে, তবে কি তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের পথটাও এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে? আরও পড়ুন: প্রথম দিনেই ‘প্রিন্স’র আয়ে বাজিমাতবন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তমা কিছুটা নমনীয় হয়ে উত্তর দেন। তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’
Go to News Site