বিএনপির পদ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পদত্যাগ
Somoy TV

বিএনপির পদ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পদত্যাগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আরও পড়ুন: বিএনপির পদ থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগদলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।মীর শাহে আলমের পদত্যাগের ফলে শূন্য হওয়া পদে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেছে দলীয় হাই কমান্ড।

Go to News Site