গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Somoy TV

গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে লিজা বেগম (২০) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৩ মার্চ ) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার গোহাটিপাড়া থেকে ওই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।লিজা বেগম গোহাটি পাড়ার খট্টু মিয়ার মেয়ে এবং একই এলাকার বাধন মিয়ার স্ত্রী।আরও পড়ুন: স্বামীর প্রথম বিয়ের খবর জানাজানি, নববধূর ঝুলন্ত মরদেহ সোমবার (২৩ মার্চ ) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিহত নববধূর মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদপরিবারের লোকজন জানান, গত দুই মাস আগে রাজমিস্ত্রী বাধন মিয়া লিজাকে বিয়ে করেন। আজ দুপুরে স্ত্রীকে বাড়িতে রেখে বাইরে কাজে যান বাধন। কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন তিনি। সাড়া না পেয়ে বাড়ির দেয়াল টপকে ঘরে ঢুকে দেখতে পান ওড়নার সঙ্গে লিজার মরদেহ ঝুলে আছে। পরে খবর দিলে পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তদন্ত পবিত্র কুমার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে।

Go to News Site