Jagonews24
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার রুদ্রবানা গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শনার্থী ভিড় করে। স্থানীয় ও আয়োজকরা জানান, ঈদের আনন্দ আর গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করা হয়। স্থানীয়দের উদ্যোগে প্রতিযোগিতায় দশটি ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। দর্শনার্থী ইমরান মোল্লা জাগো নিউজকে বলেন, `ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে স্থানীয়রা ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। আমি আমার স্ত্রী, ছেলে-মেয়েদের নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে অংশ নেই। এর পাশাপাশি গ্রাম্য মেলা বসে। সব মিলিয়ে ঈদের পরে আজকের বিকেলটা বেশ ভালো কেটেছে।\' স্থানীয় বাসিন্দা মো. আলমগীর কবীর বলেন, প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। কাছের এবং দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিযোগিতা দেখতে আসেন। এতে দশটি ঘোড়া অংশ নেয়। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মালিকদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এনকে বি নয়ন/আরএইচ/এএসএম
Go to News Site