সরকার নির্ধারিত ভাড়ার ১০ শতাংশ কম নিচ্ছে লঞ্চগুলো
Jagonews24

সরকার নির্ধারিত ভাড়ার ১০ শতাংশ কম নিচ্ছে লঞ্চগুলো

সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় লঞ্চগুলোতে প্রায় ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, এটি যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। পাশাপাশি নদী বন্দর এলাকায় পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সোমবার (২৩ মার্চ) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রা পরিস্থিতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি যাত্রী, লঞ্চ স্টাফ ও নদী বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, পূর্বে যেসব প্রকল্প বা অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলো বর্তমান সরকার পর্যালোচনা করছে। বিশেষ করে ড্রেজিং সংক্রান্ত অনুমতিগুলো যাচাই-বাছাই করে বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ঈদযাত্রা শুরু হওয়ায় প্রথম অগ্রাধিকার ছিল সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা। তিনি আশা প্রকাশ করেন, সরকার সে লক্ষ্য পূরণে সফল হয়েছে। আগামীকাল থেকে অফিস কার্যক্রম শুরু হলে পরবর্তী পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ শুরু হবে বলেও জানান তিনি। এ সময় নদী বন্দরের সামনে জেগে ওঠা চর আগামী ৭ এপ্রিলের মধ্যে অপসারণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, নদী বন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এএসএম

Go to News Site