বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস
Somoy TV

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের করদাতাদের সুরক্ষা এবং সরকারি কল্যাণমূলক সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।সোমবার (২৩ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা হয়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ না করেন বা দেশটির ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করা মার্কিন প্রশাসনের অন্যতম দায়িত্ব। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই প্রেক্ষাপট বিবেচনা করেই বাংলাদেশের জন্য এই স্থগিতাদেশ জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। আরও পড়ুন: বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রেরএই সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র তাদের বর্তমান যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করবে। এই পর্যালোচনার মূল লক্ষ্য হলো আমেরিকান নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা।তবে দূতাবাস স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অনভিবাসী ভিসা–যেমন: পর্যটক বা শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীরা আগের মতোই আবেদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।

Go to News Site