সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী, গ্রেফতার ১
Somoy TV

সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী, গ্রেফতার ১

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার এক সহপাঠীর বিরুদ্ধে। ঘটনার পর ওই ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতার তুহিন হোসেন ওরফে সালমান গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী। সে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজে অধ্যয়নরত ওই ভুক্তভোগী শিক্ষার্থী রোববার সকালে সহপাঠী তুহিনের সাথে বাইরে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার একপর্যায়ে তুহিন কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সন্ধ্যার দিকে ওই ছাত্রীকে তার বাড়ির সামনে ফেলে রেখে অভিযুক্ত তুহিন পালিয়ে যায়। আরও পড়ুন: প্রেমিকের ফাঁসির দাবিতে শিশুকন্যার মরদেহ নিয়ে রাস্তায় মা পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, ঘটনার সংবাদ পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

Go to News Site