২৪ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
Somoy TV

২৪ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

বিশ্বে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬। আসুন এক নজরে দেখে নেই ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩০৭ - আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।১৩৫১ -  ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।১৭৯৩ -  চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮৬১ -  লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।১৯০২ - বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।১৯১৮ - জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।১৯৩৩ - এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।১৯৪০ - শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।১৯৪৬ - লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।১৯৪৮ - ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।১৯৫৬ - পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।১৯৭৭ - যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।১৯৮২ - বাংলাদেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।১৯৯৯ - ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বীয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।জন্ম১৪৯৪ - জার্মান মণিকবিৎ ও পণ্ডিত গেওরগিউস আগ্রিকলা।১৬৯৩ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।১৭৩৩ - ইংরেজ রসায়নবিদ যোশেফ প্রিস্টলি ।১৮০৯ - ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ জোসেফ লিওউভিলে।১৮৩৪ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, ঔপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।১৮৩৫ - অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও কবি জোসেফ স্টিফান।১৮৪১ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভি, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।১৮৬৩ - খ্যাতনামা আইনবিদ, রাজনীতিবিদ লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ।১৮৭৪ - বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি।১৮৮৪ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ পিটার জোসেফ উইলিয়াম ডিবাই।১৯০৩ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্ফ ফ্রিড্রিশ ইয়োহান বুটেনান্ডট।১৯০৯ - বাঙালি কবি নিশিকান্ত রায় চৌধুরী।১৯১৭ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী জন কেন্ড্রেও।১৯২৫ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান অভিনেতা, পরিচালক, সুরকার ও নাট্যকার ডারিও ফো।১৯৩০ - মার্কিন অভিনেতা স্টিভ ম্যাকুইন।১৯৩৩ - অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা।১৯৪৪ - সার্বীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী ভজিস্লাভ কস্টুনিকা।১৯৪৯ - শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে।১৯৬০ - জার্মান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী নেনা।১৯৬১ - ডিন জোন্স, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।১৯৬৫ - দ্য আন্ডারটেকার, মার্কিন পেশাদার কুস্তীগির।১৯৭৩ - আমেরিকান অভিনেতা ও গায়ক জিম পারসন্স। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৯৭৭ - জেসিকা চ্যাস্টেইন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।১৯৭৯ - গ্রেম সোয়ান, ইংরেজ সাবেক ক্রিকেটার।১৯৮৭ - সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার ও সংসদ সদস্য১৯৮৭ - ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস। মৃত্যু ৮০৯ - আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ।১৬০৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানি।১৭৭০ - আশরাফ আলি খান (নবাব)১৭৭৬ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।১৮৮২ - একজন মার্কিন হেনরি ওয়েডসওরর্থ লংফেলো।১৮৯৯ - বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার।১৯০৪ - একজন ইংরেজ কবি এডউইন আর্নল্ড।১৯০৫ - জুল ভার্ন, ফরাসি লেখক।১৯৪৬ - রাশিয়ান দাবাড়ু আলেকসান্দর আলেখিন।১৯৫০ - ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির।১৯৭১ - রেডিসন ব্লু রয়েল হোটেল ও আর্ফস সিটি হলের পরিকল্পক আর্নি জাকবসেন।২০০২ - নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার প্রাণরসায়নী সিজার মিলস্টেইন।২০০৫ - ভি বালসারা ভারতীয় সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী।২০১০ - রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।২০১৩ - নিউজিল্যান্ড লেখক বারবারা অ্যান্ডারসন।২০২০ - বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র অন্যতম প্রযোজক, প্রখ্যাত নির্মাতা মতিউর রহমান পানু।২০২২ - বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

Go to News Site