ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
Somoy TV

ঈদের টানা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক-বিমা ও পুঁজিবাজার।ঈদের আগে ১৬ মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয় টানা ৭ দিনের সরকারি ছুটি। ঈদের ছুটি শেষে আজ থেকে ৯টা-৫টা সূচিতে ফিরছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ফিরছে রোজার আগের সময়ে। আরও পড়ুন: ঈদের ছুটি শেষে ফিরছে রাজধানীবাসী ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে। পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলার পাশাপাশি অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এর আগে চলতি বছর রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাতদিন করে সরকার। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝে একদিন কর্মদিবস (১৮ মার্চ) থাকায় তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। এরপরের দুই দিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

Go to News Site