Somoy TV
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিএনসিসি ডে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে।সোমবার (২৩ মার্চ) ফজরের নামাজের পর বিএনসিসির উত্তরোত্তর অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিএনসিসি মহাপরিচালক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম পালন করা হয়।বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনসিসির সব অফিসার, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ অংশগ্রহণ করেন।বিএনসিসি দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত প্রতিরক্ষা উপদেষ্টা, সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মহাপরিচালক বিএনসিসি পৃথক বাণী প্রদান করেন।আরও পড়ুন: চবিতে হচ্ছে বিএনসিসি ও প্রেস ভবনউল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সুদূরপ্রসারী চিন্তাভাবনার অংশ হিসেবে ‘টোটাল পিপলস ওয়ার’ এর ধারণার সঙ্গে এদেশের তরুণ প্রজন্ম ও ছাত্র সমাজকে সম্পৃক্ত করতে এবং দেশের যেকোনো সংকটে বা দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ১৯৭৯ সালের ২৩ মার্চ এই বাহিনী প্রতিষ্ঠা করেন। এই ভাবনাকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী দেশের তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
Go to News Site