সোনাক্ষীর অশ্লীল এআই কনটেন্ট অপসারণের নির্দেশ হাইকোর্টের!
Somoy TV

সোনাক্ষীর অশ্লীল এআই কনটেন্ট অপসারণের নির্দেশ হাইকোর্টের!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আদালত এআই প্ল্যাটফর্ম এবং অনলাইন ওয়েবসাইটগুলোকে সোনাক্ষীর অনুমতি ছাড়া তার নাম, কণ্ঠস্বর এবং মুখ ব্যবহার করতে নিষেধ করেছে।কিছু ব্যক্তি এআই টুল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় তার অশ্লীল ছবি তৈরি ও পোস্ট করছে যার জন্য তার মারাত্মক ক্ষতি হচ্ছে।  আদালত নির্দেশ দিয়েছে অভিনেত্রীর সঙ্গে যুক্ত এই ধরনের সমস্ত আপত্তিকর ইউআরএল ৩৬ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। আরও পড়ুন: বিজয়-রাশমিকার হানিমুনের ছবি ভাইরালবলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার দায়ের করা মামলায় আদালত এই আদেশ দেয়। সোনাক্ষী তার আবেদনে একটি মার্কিন-ভিত্তিক এআই চ্যাটবট প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট-সহ একাধিক বিবাদীর বিরুদ্ধে এই আবেদন করেছিলেন। আরও পড়ুন: নারীকে অসম্মানজনকভাবে উপস্থাপন করায় আইনি বিপাকে নোরা ফাতেহি সূত্র: হিন্দুস্তান টাইমস

Go to News Site