Jagonews24
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফরাসি ফুটবলের জিনেদিন জিদান দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের। সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জানিয়েছে ইএসপিএন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি। ৫৩ বছর বয়সী জিদান মৌখিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। আর শেষ পর্যন্ত সেটি সত্য হলে ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্বপালন করতে থাকা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই দফায় (২০১৬-১৮ ও ২০১৯-২১) দায়িত্ব পালন করা জিদানকে দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের ভবিষ্যত কোচ হিসেবে দেখা হচ্ছিল। খেলোয়াড়ি জীবনে জিদান ছিলেন বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। তিনি ১৯৯৮ সালে জিতেছেন ব্যালন ডি’অর এবং তিনবার (১৯৯৮, ২০০০ ও ২০০৩) হয়েছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তার নেতৃত্বেই ফ্রান্স ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতে এবং ২০০৬ সালে রানার্স-আপ হয়। তবে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে বুকে হেডবাট করে লাল কার্ড দেখায় বিতর্কিতভাবে মাঠ ছাড়তে হয়েছিল তাকে, যা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত হিসেবে বিবেচিত। আইএন
Go to News Site