যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)
Somoy TV

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপননকারী কোম্পানি ভালেরোর একটি তেল শোধনাগারে এই বিস্ফোরণ ঘটে। খবর এএফপির।বিস্ফোরণের পর শোধনাগারটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় নগর কর্তৃপক্ষ। পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ভালেরো’র তেল শোধনাগারে বিস্ফোরণের প্রেক্ষিতে আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।’ পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তপক্ষ বলেছে, ‘টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ আরও পড়ুন: ফোনালাপ ফাঁস / যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা এবং তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।  BREAKING: Footage captures sound of massive explosion at Valero's Port Arthur refinery in Texas.Residents told to shelter in place as a huge fire burns. No confirmed cause yet.Port Arthur is one of the largest refining hubs in the country and any extended downtime adds… https://t.co/vCB7i6yUHB pic.twitter.com/MQY4cS1VgX— Mario Nawfal (@MarioNawfal) March 24, 2026  পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন শহর থেকে ৯০ মাইল পূর্বে। ভালেরো’র ওয়েবসাইট থেকে জানা গেছে, বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন এবং প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করে। এছাড়া গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো জ্বালানিও উৎপাদন করা হয় সেই শোধনাগারটিতে। এখনও বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কিন্তু যুদ্ধের সময় জ্বালানি অবকাঠামোতে এ বিস্ফোরণের ঘটনা উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে যখন প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।  আরও পড়ুন: ‘পিছু হটেছেন’ ট্রাম্প, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি: তেহরান পোর্ট আর্থার যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার এবং যেকোনো দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকলে তা এমনিতেই চাপের মধ্যে থাকা জ্বালানি বাজারের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

Go to News Site