আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকার আহ্বান আইজিপির
Somoy TV

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকার আহ্বান আইজিপির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের আরও পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী প্রথম কর্মদিবসে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশি তৎপরতার ভূয়সী প্রশংসা করে আইজিপি বলেন, ‘হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশসহ প্রতিটি ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন এবং উৎসব উদ্‌যাপন করেছেন।’ এই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনগুলোতেও জননিরাপত্তা নিশ্চিতে কাজ করার নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রীঅনুষ্ঠানে পুলিশ প্রধান হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতে ঈদোত্তর আন্তরিক অভিনন্দন জানান।উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিরা, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Go to News Site