Jagonews24
নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুর উপজেলার ছোট বাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) ও সেকেন আলীর ছেলে মনির হোসেন (২৭)। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সকালে হঠাৎ যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ভিন্ন লেনে চলে গেলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে। মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি। রেজাউল করিম রেজা/এফএ/এএসএম
Go to News Site