Somoy TV
বরিশালে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল তিন বছর বয়সী দুই মামাতো-ফুফাতো ভাইয়ের।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুরা হলেন: বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান (৩) ও একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতে ভাই।স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৌরনদীর পূর্ব ডুমুরিয়ার এলাকায় নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে ডুবে ৫ শিশুর মৃত্যু, ঈদের আনন্দে পরিবারে বিষাদে ছায়ামাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালের আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
Go to News Site