তিন দিনে কত আয় করল নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’
Somoy TV

তিন দিনে কত আয় করল নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’

নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’র দাঁপিয়ে চলছে প্রেক্ষাগৃহে। একদম ভিন্নধর্মী একটি সিনেমার ফ্লেভার উপহার দিয়েছেন রাফী। নারীকেন্দ্রিক এই সিনেমাটি আয়ের দিক থেকেও এগিয়ে যাচ্ছে।বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬.১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ১১.০৪ লাখ টাকা। আর তৃতীয় দিনে সংগ্রহ করে ১২.১৫ লাখ টাকা। সব মিলিয়ে সিনেমাটির তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯.৩২ লাখ টাকায়। আরও পড়ুন: রহস্যময় আবহ: রায়হান রাফীর ‘প্রেশার কুকার’র টিজার প্রকাশএক পোস্টে বিএমআর উল্লেখ করেছে, মাল্টিপ্লেক্সে তৃতীয়দিনেও গ্রোথ দেখিয়েছে রায়হান রাফী পরিচালিত ’প্রেশার কুকার’। পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে পড়ায় এই সিনেমা নিয়েও এখন দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। বিএমআর আরও উল্লেখ করেছে, গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (১৫টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ১৮টি। এর মধ্যে ৮টি শো হাউজফুল এবং ১টি শো অলমোস্ট ফুল ছিল। তিনদিন শেষে প্রেশার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২৯.৩২ লক্ষ টাকা। আরও পড়ুন: রায়হান রাফীর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে মুখ খুললেন তমা মির্জানির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটি চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

Go to News Site