Somoy TV
জ্বালানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অর্থনৈতিক তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেয়ার বিষয়ে আগামী এপ্রিলে ওয়াশিংটনে সরকার বৈঠক করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের প্রতিশ্রুত ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির অর্থছাড়ের বিষয়ে জুলাইয়ে আলোচনা হবে। অর্থের অভাবে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলো আবারও চালু করতে আইএমএফের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। আরও পড়ুন: যুদ্ধ বাড়লে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উপর সরকারের হাত নেই জানিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত সরকার ভালোভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। ভবিষ্যতে জ্বালানিসহ অন্যান্য সংকট মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে।
Go to News Site